ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

চতুর্থ ডোজ আগে পাবেন ৬০ বছরের বেশি বয়সীরা : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ২৭৭ বার

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ আগে ৬০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে টিকা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটিরও সম্মতি আছে।

এ সময় তিনি সতর্ক করে বলেন, চীন ও জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। যদিও আমাদের দেশে সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক কম এবং মৃত্যুও ৩০ হাজারের কম। আমরা একটি মৃত্যুও চাই না।

প্রসঙ্গত, বুধবার (৩০ নভেম্বর) করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কারিগরি পরামর্শক কমিটি। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চতুর্থ ডোজ আগে পাবেন ৬০ বছরের বেশি বয়সীরা : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২