ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রোগীর তুলনায় দে‌শে পর্যাপ্ত মান‌সিক রোগ বিশেষজ্ঞ নেই: সায়মা ওয়াজেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রোগীর তুলনায় আমা‌দের দে‌শে পর্যাপ্ত মান‌সিক রোগ বিশেষজ্ঞের সংকট রয়েছে। এমনকি যারা আ‌ছেন, সেসব চিকিৎসকদের জন্যও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। জানিয়েছেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে এম‌নি‌তে আমাদের গবেষণা খুবই কম। চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রয়োজেনীয় প্রশিক্ষণ পাচ্ছেন না। তাদের এই বিষয়ে আরও অ‌নেক বে‌শি প্রশিক্ষণ দরকার।

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে সায়মা ওয়াজেদ পুতুল এসব কথা বলেন।

বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, অথচ তা নেই ব‌লে জানান সায়মা ওয়া‌জেদ পুতুল।

তিনি ব‌লেন, গত ১৫ বছরেও তা হয়নি। এই ক‌মি‌টি না থাক‌লে আমরা বুঝতে পারবো না, কে বা কারা উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দি‌চ্ছেন।

আশাবাদী হ‌য়ে তিনি বলেন, আমাদের মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে, কেবল এটিকে আরো উন্নত করতে হবে। মানসিক স্বাস্থ্য চিকিৎসা কোনো দেশেই খুব ভালো নেই। আমা‌দের দে‌শে এই নি‌য়ে কাজ করার অ‌নেক সুযোগ র‌য়েছে।

সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞের স্বল্পতা প্রকট। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আইন, নীতিমালা ও কৌশলপত্র প্রণয়নসহ বাংলাদেশের বেশ কিছু কাজ রয়েছে। এখন প্রয়োজন তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি জনগণের ভেতরে মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাও জরুরি।

তিনি বলেন, যেকোনো হাসপাতালে সার্ভিস সেন্টার না থাকলে, ভা‌লো চিকিৎসা হবে না। তাই, শুধু নতুন হাসপাতাল করে কোনো লাভ নেই। হাসপাতালে বেড বাড়া‌নোর পাশাপা‌শি আমা‌দের বেশি দরকার হ‌চ্ছে যারা চিকিৎসা সেবা দি‌চ্ছেন,  তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রোগীর তুলনায় দে‌শে পর্যাপ্ত মান‌সিক রোগ বিশেষজ্ঞ নেই: সায়মা ওয়াজেদ

আপডেট টাইম : ০৬:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২