ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হবিগঞ্জে যৌতুক মামলায় একদিনে চার ব্যক্তির কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জে চার ব্যক্তিকে তাদের স্ত্রীদের দায়ের করা মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইদিনে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ চারটি মামলার রায় ঘোষণা হয়।

সোমবার (২২ আগস্ট) বিকেলে আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ মামলাগুলোর রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার এখতিয়ারপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মামুনর রশিদ, একই উপজেলার হরিশ্যামা গ্রামের আবু মিয়ার ছেলে এমরান মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের মুসলিম চৌধুরীর ছেলে মারুফ মিয়া ও বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের ধলাই মিয়ার ছেলে তৌফিক মিয়া।

সোমবার রাতে আদালতের পেশকার ফজলু মিয়া জানান, যৌতুক না দেওয়ায় স্ত্রী নির্যাতনের অভিযোগ এনে এ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তাদের স্ত্রীরা। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক চার জনকেই তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

রায় ঘোষণার সময় মামুনর রশিদ আদালতে উপস্থিত থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকী তিন আসামি পলাতক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোস্তফা মিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হবিগঞ্জে যৌতুক মামলায় একদিনে চার ব্যক্তির কারাদণ্ড

আপডেট টাইম : ১১:২৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২