ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

যেভাবে রাঁধবেন সুস্বাদু নেহারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গরু বা ছাগলের হাটু নিচ থেকে পায়ের হাড় দিয়ে আমাদের দেশের প্রায় পরিবারেই একটা বিশেষ রান্না হয়, যাকে বলা হয় নেহারি। সুস্বাদু এই খাবারটি পছন্দ করেন না, এমন মানুষ খুব বেশি নেই। রুটি, পরোটা কিংবা নান, সঙ্গে ধোঁয়া ওঠা এক বাটি নেহারি–ব্যস বাঙালির রসনা তৃপ্তিতে আর কী চাই?
চলুন দেখে দেওয়া যাক, সহজেই যেভাবে রাঁধবেন সুস্বাদু নেহারি।
নেহারি রান্নায় যা লাগছে
গরুর পা-৪টি
হলুদ – আধা চামচ
মরিচ – আধা চামচ
আদা – ২ চামচ
পেঁয়াজ – ৩ চামচ
রসুন – ২ চামচ
জিরা – ১ চামচ
ধনে গুড়া – ১ চামচ
কাঁচা মরিচ – ৬/৭ টা
তেজপাতা – ৩/৪ টা (আগে ব্যবহার হয়েছে)
এলাচ – ৪/৫ টা
দারুচিনি – ৪/৫ টুকরা
তেঁতুল – আধা কাপ
লবণ – পরিমান মত
পেঁয়াজ কুচি – বেরেস্তার জন্য
তেল – কয়েক চামচ, বেরেস্তার জন্য

 যেভাবে রাঁধবেন
গরুর পা গুলো সাইজ মত টুকরা টুকরা করে কেটে ভাল করে ধুয়ে একটা বড় কড়াইয়ে নিন। সামান্য লবণ ও তেজপাতা দিয়ে ডুবো পানিতে ভাল করে জ্বাল দিতে থাকুন।
জ্বাল দেওয়ার এক পর্যায়ে  শেওলার মত সবুজ/কালছে কিছু ময়লা বের হলে চামচ দিয়ে তা ফেলে দিতে হবে এবং এক পর্যায়ে পানি কমে গেলে আরও কিছু পানি দিতে হবে।
পায়া ভাল করে সিদ্ধ (ঘণ্টা দুয়েক লাগতে পারে) হলে এলাচ, দারুচিনি ও তেঁতুলসহ সব মশলা দিয়ে দিন।
আরও পানি দিয়ে ভাল করে মিশিয়ে আবার জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে চেক করুন। পানি কমে গেলে আবার পানি দিতে হবে। জ্বাল দেওয়া হলে যখন ঝোলটা পছন্দমত পর্যায়ে আসবে তখন লবণ চেখে নিন।
অন্য একটা কড়াইতে তেল ঢেলে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিন।
পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে পায়ার ঝোলে বাগার দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন।
ব্যস হয়ে গেল, সুস্বাদু নেহারি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

যেভাবে রাঁধবেন সুস্বাদু নেহারি

আপডেট টাইম : ০২:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২