ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বন্দরে ১৯ টন ‘ঘনচিনি’ আটক করলো কাস্টম হাউস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ১৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার বংশালের ডিএসএস এন্টারপ্রাইজের সোডা অ্যাশ লাইট ঘোষণায় বন্দরে আসা একটি চালানে ১৯ টন আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। সাধারণ চিনির তুলনায় ৫০ গুণ বেশি মিষ্টি ঘনচিনি, যা ক্যানসার রোগ সৃষ্টির অন্যতম উপাদান।

 কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সালাহ উদ্দিন রিজভী  ঘনচিনির চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ১৮ মে চীনের জিনদাও বন্দর থেকে এইচআর হেরা জাহাজে ওই চালানের কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসলে কাস্টম হাউস চট্টগ্রামের পোর্ট কনট্রোল ইউনিট (পিসিইউ) রিস্ক ম্যানেজমেন্ট অ্যানালাইসিসের আওতায় বিল অব লোডিংটি এনবিআরের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ব্লক করা হয়।

আমদানিকারক চালানটি খালাসের প্রক্রিয়া শুরু না করায় কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিমের সহায়তায় বুধবার (২৫ মে) শতভাগ কায়িক পরীক্ষার লক্ষ্যে কনটেইনারটি নেমসন কনটেইনার ডিপোতে ফোর্স  কিপ ডাউন করা হয়। এরপর কায়িক পরীক্ষাকালে পণ্যের বস্তার ওপর আমদানিকারকের নাম ও অন্যান্য তথ্য সম্বলিত  অপসারণযোগ্য স্টিকার পাওয়া যায়। বস্তার ভেতরে লুকানো আমদানি নিষিদ্ধ ঘনচিনি পাওয়া যায়। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ১৯ টন ঘনচিনি ও ১ টন সোডা অ্যাশ আটক করা হয়।

কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম এ ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে নিদের্শনা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বন্দরে ১৯ টন ‘ঘনচিনি’ আটক করলো কাস্টম হাউস

আপডেট টাইম : ০৭:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২