ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ওলামা লীগের সঙ্গে আ’লীগের সম্পর্ক স্পষ্ট করার দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
  • ৩০১ বার

ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কি তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক প্রতিরোধ মোর্চা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ আহ্বান জানায় সংগঠনটি।

এ সময় সাম্প্রদায়িক বক্তব্য দেয়ায় ওলামা লীগ নেতাদের গ্রেফতারেরও দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন মোর্চার আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, গণজাগরণ মঞ্চের সংগঠক আলামিন বাবু, মুক্তিযোদ্ধা মহিদুল আলম ইদু, শহীদ বুদ্ধিজীবী সন্তান তৌহিদ রেজা নূর প্রমুখ।

সমাবেশে আবেদ খান বলেন, ভূইফোঁড় সংগঠন ওলামা লীগ আওয়ামী লীগের নাম ব্যবহার করে প্রতারিত করছে। এরা স্বচ্ছন্দ্যে কাজ করার সুযোগ পাচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, পুলিশ যদি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দিতে পরে, তাহলে দেশবিরোধী এবং সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেয়া এই সংগঠনকে কেন প্রতিরোধ করা হবে না?

ওলামা লীগকে প্রতিরোধ করার ঘোষণা দিয়ে আবেদ খান বলেন, স্বাধীনতাবিরোধী কোনো শক্তি স্বাধীন দেশে মেনে নেয়া হবে না। ওলামা লীগকে রাস্তায় দেখা গেলে আমরাও রাস্তায় নামব।

প্রসঙ্গত, গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানবন্ধন থেকে বর্ষবরণের অনুষ্ঠান পুরোপুরি বন্ধের দাবি জানায় ওলামা লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ওলামা লীগের সঙ্গে আ’লীগের সম্পর্ক স্পষ্ট করার দাবি

আপডেট টাইম : ১২:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬