ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পাকুন্দিয়ার ৯ ইউপিতে চেয়ারম্যান আ.লীগের চেয়ে স্বতন্ত্র বেশি জয়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের দিক দিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীদের চেয়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা। উপজেলার মোট নয়টি ইউনিয়নের পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন আর চারটিতে জিতেছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা।

গত সোমবার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ।

উপজেলার নয়টি ইউনিয়নের বিজয়ীরা হলেন, জাঙালিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে বুলবুল আহমেদ, চরফরাদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আবদুল মান্নান। এগারসিন্দুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নুরুজ্জামান বাবু, বুরুদিয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে বর্তমান চেয়ারম্যান মো: নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙা ইউনিয়নে আনারস প্রতীকে এমদাদুল হক জুটন, নারান্দী ইউনিয়নে আনারস প্রতীকে মুছলেহ উদ্দিন, হোসেন্দী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে হাদিউল ইসলাম, চণ্ডীপাশা ইউনিয়নে আনারস প্রতীকে বর্তমান চেয়ারম্যান মো: শামছু উদ্দিন এবং সুখিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আবদুল হামিদ টিটু।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে পাকুন্দিয়া উপজেলার সবক’টি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ৩৫১জন ও সংরক্ষিত সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পাকুন্দিয়ার ৯ ইউপিতে চেয়ারম্যান আ.লীগের চেয়ে স্বতন্ত্র বেশি জয়ী

আপডেট টাইম : ১১:১৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২