ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

এমপি তৌফিকের ব্যক্তিগত উদ্যোগে মিঠামইনের ৭ ইউনিয়নে কম্বল বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৭ ইউনিয়নের গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ব্যক্তিগত উদ্যোগে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ১৪০০ কম্বল প্রদান করেছেন।

উপজেলা সদরের কামালপুরে রাষ্ট্রপতির বাড়ি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে এসব কম্বল হস্তান্তর করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমির কুমার বৈষ্ণব।

এ সময় সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ঢাকী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান, ঢাকী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম ইসলু, ডা. ইদ্রিসুর রহমান, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আইয়ুব আলী, মহিলা লীগ নেত্রী সুলতানা রাজিয়া, আবুল সরকার, যুবলীগ নেতা পাভেল রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দ্যেশে বলেন, এ সব কম্বল অসহায় গরিব মানুষের মাঝে বিতরণ করার জন্য দেওয়া হয়েছে, নিজেদের মধ্যে যেন ভাগাভাগি না হয়। বিগত দিনে কম্বল বিতরণের পর কিছু কিছু অনিয়মের অভিযোগ এসেছে। এবার যেন সেটা না হয়।

তিনি আরও বলেন, এমপি হওয়ার পর প্রতিবছরই নিজস্ব অর্থায়নে কম্বল ক্রয় করে বিতরণ করে আসছি।

এসময় মহামারি করোনার ব্যাপারে সকল নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

এমপি তৌফিকের ব্যক্তিগত উদ্যোগে মিঠামইনের ৭ ইউনিয়নে কম্বল বিতরণ

আপডেট টাইম : ০৮:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২