ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

সরকারের উদ্দেশ্য গণতান্ত্রিক দলকে ধ্বংস করা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬
  • ৩৮৮ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে গণতন্ত্র আরেক বার নিহত হবে। বর্তমানে সরকারের উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক দলকে ধ্বংস করা।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ঢাকা মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম শহীদুল ইসলাম চৌধুরী দুলালের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিক দল-ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নজরুল ইসলাম খান বলেন, এই মুহূর্তে বিএনপি সত্যিকারের বিরোধী দল। সরকার বিরোধী দলকে ধ্বংস করার জন্য মিথ্যা মামলা, গুম-খুন অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন, গণতন্ত্র বিরোধীদের খপ্পরে পড়ে আছে। আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে গণতন্ত্র আরেক বার নিহত হবে। গণতন্ত্র হত্যা করা আওয়ামী লীগের ইতিহাস, আর গণতন্ত্রকে উদ্ধার করা বিএনপির ইতিহাস। তাই গণতন্ত্রকে রক্ষা করতে বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে।

এ সময়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

সরকারের উদ্দেশ্য গণতান্ত্রিক দলকে ধ্বংস করা

আপডেট টাইম : ১২:০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬