ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

তনু হত্যায় সেনা কর্মকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০১৬
  • ৩৭০ বার

বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসের এক সেনা কর্মকর্তার ছেলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে।

এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে সিআইডি। এর আগে ডিবির তদন্তকালে পিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

রোববার ঢাকার সিনিয়র বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে সিআইডির ঢাকা ও কুমিল্লার দল কুমিল্লা

সিআইডি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে দুপুর ২টার দিকে সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসে যায়। সেখানে সন্ধ্যা পর্যন্ত তারা কুমিল্লা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অবস্থান করে।

সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল হক খান মামলার তদন্তে পুনরায় সেনানিবাসের ঘটনাস্থলে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এর বেশি এখন আর কিছু বলা যাবে না।

উল্লেখ্য, গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, পাশবিক নির্যাতনের পর নির্মমভাবে তনুকে হত্যা করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় তনুর বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তনু হত্যায় সেনা কর্মকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদ

আপডেট টাইম : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০১৬