ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৩৩৬ বার

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলেছেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রয়েছে।’

তিনি শনিবার রাজধানীর গুলশানস্থ হোটেল আমারির বলরুমে ‘জননিরাপত্তা বিধানে গণমাধ্যম ও পুলিশের ভূমিকা’ শীর্ষক এক মত বিনিময় সভায় এই কথা বলেন।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাগত বক্তব্য রাখেন এবং বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল অনুষ্ঠানটি সঞ্চালন করেন। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়। পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মত বিনিময় সভায় আইজিপি বলেন, ‘নাগরিকদের মৌলিক অধিকার ও মানবাধিকার ক্ষুন্ন হলে এবং ন্যয়বিচার বিঘ্নিত হলে গণমাধ্যম তা তুলে ধরে। ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা শুধরিয়ে নিতে পারে। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের অগ্রনী ভূমিকা আছে।’

এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রাক্তন আইজিপি মুহাম্মদ নুরুল হুদা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, অধ্যাপক সলিমুল্লাহ খান সহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রয়েছে

আপডেট টাইম : ১০:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬