ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানান, শোকবার্তায় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (৯ জুলাই) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া পৃথক পৃথক শোক বার্তায় এ সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার পর অনেকেই ছাদ থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করে গুরুত্বর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেলসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এখন পর্যন্ত ভবনের ভেতর থেকে ৫২ জনের মরদেহ উদ্ধর করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানার আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

আপডেট টাইম : ০৪:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১