ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জিয়াউর রহমান হত্যার সঙ্গে এরশাদ সরাসরি জড়িত ছিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫
  • ৫৬৩ বার
জিয়াউর রহমান হত্যার সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
তাঁর দাবি, জিয়া হত্যার দুই দিন আগে এরশাদ চট্টগ্রাম সফর করেন।
অলি আহমদ আজ শুক্রবার তাঁর বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। পরে তা সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠানো হয়।
অলি আহমদ বলেন, মেজর জেনারেল আবুল মঞ্জুর, লে. কর্নেল মাহাবুব ও লে. কর্নেল মতিউর রহমানকে এরশাদের নির্দেশে খুবই ঠাণ্ডামাথায় গুলি করে হত্যা করা হয়। কারণ তারা বেঁচে থাকলে মূল ষড়যন্ত্রকারীর নাম প্রকাশ পেত।
জিয়াউর রহমান হত্যাকাণ্ড প্রসঙ্গে অলি আহমদ বলেন, গোলাগুলির শব্দ পেয়ে রুম থেকে বের হওয়ার সময় খুব নিকট থেকে তাঁকে (জিয়াউর রহমান) গুলি করা হয়। ওই রুমে ছিলেন প্রেসিডেন্টের ডাক্তার তৎকালীন লে. কর্নেল মাহতাব উদ্দিন। তাঁর কাছ থেকেই এ তথ্যটা পেয়েছিলাম। ৩০ মে রাতের শেষ ভাগে জিয়াউর রহমানকে হত্যা হয়।
জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে অলি আহমদ বলেন, জিয়াউর রহমানের শুধু সঙ্গেই ছিলাম না, এক রুমে ঘুমিয়েছিও। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল প্রশাসন, সফল সেনানায়ক, সফল রাজনৈতিক। তিনি চেষ্টা করেছেন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার। তাঁর ছিল দেশপ্রেম, সততা, নিষ্ঠা, মানুষের প্রতি ভালোবাসা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জিয়াউর রহমান হত্যার সঙ্গে এরশাদ সরাসরি জড়িত ছিলেন

আপডেট টাইম : ০৪:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫