ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠ্যতা লঙ্ঘন করা হয়নি : অ্যাটর্নি জেনারেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪১৪ বার

আপিল বিভাগের বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়নি বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালেয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, আপিল বিভাগে বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়নি; বরং তাদের প্রতি সুবিচার করা হয়েছে। অতীতে তাদের প্রতি অবিচার করা হয়েছিল।

নীতিমালার বিষয়ে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নীতিমালার প্রশ্ন বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন আমাদের যারা ভালো আইনজীবী বা ভালো ল’ অফিসার সবাই চায় তারা নিয়োগ পাক। এটিই হলো সবার কামনা।

এর আগে রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আপিল বিভাগে নতুন তিন বিচারপতির মধ্যে দুজনকেই অন্তত ৩০ জনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, গতকাল রবিবার আপিল বিভাগে যে তিনজন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে দুজনকে নিয়োগে অন্তত ৩০ জন বিচারপতির জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। এ জন্য তাঁদের নিয়োগে আইনজীবীসহ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ জন্য তিনি উচ্চ আদালতে বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠ্যতা লঙ্ঘন করা হয়নি : অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ১০:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬