ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঐতিহ্যবাহী ধুপি পিঠার রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকাল সবদিকে উপভোগ্য এক ঋতু। শীত মানেই পিঠাপুলির মৌসুম। শীতকালে অন্যসব পিঠার মধ্যে জনপ্রিয় পিঠা হলো ধুপি বা ভাপা পিঠা। গ্রামীণ মানুষদের খাদ্য হিসাবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। রাস্তাঘাটে এমনকী রেস্তরাঁতে আজকাল ভাপা পিঠা পাওয়া যায়।এই পিঠা অনেক অঞ্চলে ধুপি নামেও পরিচিত। শীতের হাড়কাঁপানো ঠান্ডায় গুড়, নারিকেল, সন্দেশের আদরে ভাপানো গরম গরম ধুপি পিঠে সারা জগতের বিস্ময়। কামড় দিলেই মিলবে নারিকেল, গুড়ের মোহময়ী প্রেমের আভাস। তবে যদি পিঠে অল্প ভেঙে নিয়ে গুড় ঢেলে খান তাহলে ভাপা গুড় আর টাটকা গুড়ের মিলমিশে ধুপি পিঠে জিতে নেবেই পিঠে পার্বণের সেরার শিরোপা।

উপকরণ 

সুগন্ধী আতপ চালের গুঁড়ো: ৪ কাপ

নারিকেল কোরা: ২ কাপ

খেজুর গুড়: ৬০০ গ্রাম

ঘন দুধ: ২ কাপ

সন্দেশ: ২ কাপ

লবণ: পরিমাণমতো

প্রণালি

চালের গুঁড়া, লবণ আর হালকা গরম পানি দিয়ে গুলে জালিতে চেলে নিন। ঘন দুধে সন্দেশ মিশিয়ে নিন। ছোট স্টিলের বাটিতে প্রথমে চালের গুঁড়া এরপর নারিকেল দিন, তার ওপরে পাটালি দিন (ছোট করে ভেঙে নিন), তারপর দুধ-সন্দেশের মালাই দিন। চালের গুঁড়া দিয়ে পাতলা সাদা কাপড় দিয়ে মুড়ে নিন। ডেকচিতে পানি গরম করে ফুটতে থাকলে তার ওপর স্টিলের বাটি বসিয়ে দিন। উপরে ঢাকা দেবেন। দশ মিনিট পর পিঠে নামিয়ে নিয়ে গুড় দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঐতিহ্যবাহী ধুপি পিঠার রেসিপি

আপডেট টাইম : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১