ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বঞ্চিত আড়াই হাজার শিক্ষককে নিয়োগের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫২৫ বার

পরীক্ষায় উত্তীর্ণ আড়াই হাজার স্কুল শিক্ষককে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নিয়োগ না দেয়া পর্যন্ত নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আজ বুধবার বিচারপিত তারিকুল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পৃথক পৃথক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম ও শেখ মোহম্মদ মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম আমাতুর করিম।

২০১১ সালের আগস্ট মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। এ বিজ্ঞপ্তির বিপরীতে ১১ লাখ প্রার্থী আবেদন করেন। লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষে ২০১২ সালের ১২ আগস্ট ২৭ হাজার ৭২০ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে ১২ হাজার ৭০১ জনকে জনকে নিয়োগ দেয় সরকার।

বাকিদের পুল শিক্ষক হিসেবে ৭ দিন থেকে ৬ মাসের জন্য কোটার মাধ্যমে নিয়োগ দেয়া হয় (পুল শিক্ষকরা প্রতিমাসে ৬ হাজার টাকা সম্মানী পান, তাদের কোনো ছুটি নেই এবং তাদের নিয়োগ সাময়িক)। এর মধ্যে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর নতুন করে সহকারী শিক্ষক পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন পুল শিক্ষকরা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৯ অক্টোবর বিজ্ঞপ্তি স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। বুধবার এ রুলের নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বঞ্চিত আড়াই হাজার শিক্ষককে নিয়োগের নির্দেশ

আপডেট টাইম : ১০:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬