ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সকালের নাস্তায় পাস্তা স্যুপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতের সকালে নাস্তায় খেতে পারেন স্যুপ। বিভিন্ন ধরনের স্যুপের মধ্যে পাস্তায় স্যুপ স্বাদে ভিন্ন। এটি শীতকা লে দিনভর আপনাকে চাঙ্গা রাখতে সাহায্য করবে।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন পাস্তা স্যুপ-

উপকরণ

পাস্তা ২৫০ গ্রাম (যে কোনো ধরনের পাস্তা), হাড় ছাড়া গরুর মাংস অথবা মাংসের কিমা আধা কেজি, ময়দা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া পরিমাণমতো, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া আধা চা-চামচের মতো, বিরিয়ানির মসলা আধা টেবিল চামচ (বেশি দেবেন না), গাজর, আলু পছন্দমতো নিতে পারেন, বিফ স্টক পরিমাণমতো, পানি পরিমাণমতো, তেল অথবা মাখন ২ টেবিল-চামচ।

যেভাবে তৈরি করবেন

মাংস ছোট ছোট করে কেটে বিরিয়ানির মসলা, গোলমরিচ গুঁড়া, ময়দা, লবণ ও রসুনবাটা মিশিয়ে নিন৷

ক্যাপসিকাম ও গাজর ছোট ছোট করে কেটে রাখুন৷ হাঁড়িতে তেল গরম হলে, মসলা মাখা মাংস দিয়ে পাঁচ, ছয় মিনিট ভেজে নিন। এবার কাটা সবজি দিয়ে আরও পাঁচ, ছয় মিনিট ভেজে এর মধ্যে আধা হাঁড়ি ভরে এ রকম পরিমাণ বিফ স্টক ঢেলে অল্প পানি দিন। তা হলে সমান হয়ে যাবে স্টক এবং পানি৷

২৫ থেকে ৩০ মিনিট এভাবে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে নরম হলে, কাঁচা পাস্তাগুলো স্যুপে দিন৷ সিদ্ধ হতে আরও ৮ থেকে ৯ মিনিট লাগবে।

পাস্তা সিদ্ধ হলে লবণ ঠিক আছে কিনা দেখে নিন, লাগলে আরও লবণ দিন। তার পর স্বাদমতো গোলমরিচ গুঁড়া দিন৷

সুপ নামানোর আগে স্বাদমতো কাঁচামরিচের কুচি, পেঁয়াজপাতা, ধনেপাতা-কুচি দিয়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সকালের নাস্তায় পাস্তা স্যুপ

আপডেট টাইম : ০২:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১