ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬
  • ৪৭২ বার

নাশকতার ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক দুটি মামলায় রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। এর আগে ৬ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই দুই মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মির্জা আব্বাসের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘আজ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মির্জা আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মির্জা আব্বাস। ২০১৪ সালের ডিসেম্বরে পল্টন থানায় করা মামলারও এজাহারভুক্ত আসামি মির্জা আব্বাস। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনি পলাতক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ০৮:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬