ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

এরশাদের জাপায় বিদ্রোহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
  • ৩০৭ বার

সাবেক প্রসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে (জাপা) চলছে বিদ্রোহ। ছোট ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ার ঘোষণার একদিনের মাথায় জাপার চেয়ারম্যান এরশাদের স্ত্রী রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে দলের একাংশ।

সোমবার সন্ধ্যায় নিজের গুলশানের বাসায় জাপার কয়েকজন সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাকে নিয়ে বৈঠক করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। বৈঠকে রওশান এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

তাদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন এরশাদ।

এর আগে জিয়াউদ্দিন বাবলু জানিয়েছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান নিয়োগ দিতে এরশাদের একক সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বৈঠকে বসছেন তারা।

গতকাল রোববার রংপুরে সংবাদ সম্মেলনে কোনো রকম আলোচনা ছাড়াই ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন এরশাদ।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের মহাসচিব বাবলু ও জাপার মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তারা জানান, দলের কো-চেয়ারম্যান বলে কোনো পদ নেই।

এরশাদ সংবাদ সম্মেলনে বলেন, এপ্রিলে কাউন্সিল করে কো-চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হবে। কাউন্সিলের প্রস্তুতির জন্য জি এম কাদেরকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটির ঘোষণা দেন।

সোমবার বিকেলে রওশনপন্থী হিসেবে পরিচিত ক্ষমতাসীন সরকারের তিন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা, দলের মহাসচিব বাবলুসহ সাত-আটজন ঘনিষ্ঠ নেতাকে নিয়ে রাজধানীর গুলশানের বাসায় বৈঠক করেন রওশন এরশাদ।

এরপর সন্ধ্যায় আবার রওশন এরশাদ দলের সংসদ সদস্য ও কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে বৈঠক করেন। সেখানে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়া হয়।

এ বৈঠকে উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

এরশাদের জাপায় বিদ্রোহ

আপডেট টাইম : ১০:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬