ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লিখিত প্রস্তাব শিক্ষা সচিবের হাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
  • ৪৪১ বার

আন্দোলনরত সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা লিখিত আকারে তাদের দাবি শিক্ষা সচিব সোহরাব হোসাইনের কাছে জমা দিয়েছেন। রোববার সন্ধ্যায় এ প্রস্তাব জমা দেয়া হয়।

জানা গেছে, গত শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ লন্ডন যাওয়ার প্রাক্কালে আন্দোলনরত শিক্ষকদের কাছে তাদের দাবি লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালায়ে জমা দেয়ার প্রস্তাব দেন। শিক্ষামন্ত্রীর ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষক নেতারা শনিবার রাতে এবং রোববার সকালে ও বিকেলে দুই দফা বৈঠক করে প্রস্তাব চূড়ান্ত করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে প্রস্তাবটি লিখিত আকারে শিক্ষা সচিব সোহরাব হোসাইনের হাতে দিয়ে আসেন। লিখিত প্রস্তাবের সঙ্গে আনুষঙ্গিক কিছু কাগজপত্রও জমা দেন শিক্ষক নেতারা।

এ বিষয়ে শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, সবাই মিলেমিশে সমাধানের চেষ্টা চলছে যাতে ছাত্ররা ক্ষতিগ্রস্ত না হয় এবং শিক্ষকদের মর্যাদাও অক্ষুণ্ন থাকে। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। খুব কম সময়ের মধ্যেই পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নেয়া হবে এবং সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আশা করছি স্বল্প সময়ের মধ্যেই একটা সমাধান হবে। তবে প্রস্তাবে কী আছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই শিক্ষক নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের লিখিত প্রস্তাব শিক্ষা সচিবের হাতে

আপডেট টাইম : ১২:১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬