ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

শেখ হাসিনার মতো সাহসী নারী পৃথিবীতে আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬
  • ৪০৫ বার

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মিসভায় সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের অনিয়মের ঘটনার কঠোর সমালোচনা করেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেছেন, আওয়ামী লীগ অবাধ নির্বাচনে বিশ্বাসী। ভোট কারচুপি করে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যায়নি। জাল ভোট ও ভোট ডাকাতি আমরা করি না। কিন্তু বাজিতপুরে যে ঘটনা ঘটেছে, তার কোনো দরকার ছিল না।

সৈয়দ আশরাফ বলেন, সেখানে পরাজিত হলে আমাদের ক্ষমতা চলে যেত না। আমরা ভৈরব, কুলিয়ারচর, কটিয়াদী, হোসেনপুর ও কিশোরগঞ্জ সদরে বিজয়ী হয়েছি।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, বাজিতপুরে পরাজিত হলে কি আমাদের সব অর্জন শেষ হয়ে যেত? তাহলে কেন আমাদের ভোট ডাকাতি করতে হবে? আগামী ইউপি নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা মিলে প্রার্থী ঠিক করবে।

যোগ্য প্রার্থীকে তৃণমূল থেকে মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগ ইউপি নির্বাচনেও বিজয়ী হবে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দায়িত্ব পালনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সাফল্যের এই ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকে সব সময় দরকার।

তিনি বলেন, শেখ হাসিনার মতো সাহসী বীর নারী পৃথিবীতে আর নেই। তিনি দীর্ঘদিন ধরে আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি অনেকদিন ধরে তাকে পাশে থেকে দেখে আসছি। তার ওপর বারবার আঘাত এসেছে। কিন্তু আল্লাহ সহায় বলে মৃত্যুর দুয়ার থেকেও তিনি ফিরে এসেছেন।

কর্মিসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আছমা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

শেখ হাসিনার মতো সাহসী নারী পৃথিবীতে আর নেই

আপডেট টাইম : ১১:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬