ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রেহাই নেই সরকারের : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬
  • ৩৫৫ বার

সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে না আনলে যে অবস্থার সৃষ্টি হবে তা থেকে সরকারও রেহাই পাবে না।

শনিবার সকালে যুব জাগপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা ঘোষণার উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু সরকার জনগণের সেই ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।

তিনি বলেন, বর্তমান সরকারের বৈধতা না থাকার পরও জনগণের ওপর চেপে বসেছে। দেশের অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি দেখলে বোঝা যায়, তারা মুখে উন্নয়নের কথা বললেও দেশের সব টাকা লুণ্ঠন করছে। শুধু গত বছর ৭৭ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় জনগণের মধ্যে হাহাকার চলছে। দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে যুব ও তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।

পুলিশের হাতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এজন্য তারা গর্ব করে বলে, মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রেহাই নেই সরকারের : মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬