ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিশেষ ট্রাইব্যুনালে খালেদার বিচার করতে হবে : চুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০১৬
  • ৩৮৮ বার

বিশেষ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার দাবি করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

তিনি বলেন, খালেদা জিয়া মহান স্বাধীনতাযুদ্ধ নিয়ে কটাক্ষ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের রক্তের অমর্যাদা করেছেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়েছেন তিনি। যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তিনি। তাই বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার হওয়া দরকার।

রোববার রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ইডেন কলেজের বার্ষিক সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হোসনে আরা।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজের বিভাগীয় প্রধানগণ ও অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়াকে বাংলাদেশের নাম্বার ওয়ান মহিলা রাজাকার অভিহিত করে মেহের আফরোজ চুমকি বলেন, যুদ্ধাপরাধীদের সমর্থনে ষড়যন্ত্র করার দায়ে কূটনীতিকদের ফেরত পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় দেশের প্রধান মহিলা রাজাকার খালেদা জিয়াকেও পাশের কোনো দেশে পাঠিয়ে দেয়া উচিত।

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে গৃহে অবরুদ্ধ রেখে বাংলাদেশের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নারীদের নিচু করে দেখার কোনো যৌক্তিকতা নেই। প্রতিটি সন্তান তার মায়ের নামে পরিচিত হবে এটাই স্বাভাবিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিশেষ ট্রাইব্যুনালে খালেদার বিচার করতে হবে : চুমকি

আপডেট টাইম : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০১৬