ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হজে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬
  • ৪৯৮ বার

হজ করতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর দিলেন ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান। তিনি জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার আরো ১৪ হাজার বেশি হজযাত্রী হজে যেতে পারবেন। আগামী মন্ত্রিসভা বৈঠকে অনুমতির জন্য প্রস্তুত করা হজ প্যাকেজ সম্পর্কে শনিবার গণমাধ্যমেকে এ কথা জানান তিনি। তবে এবার হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের গতবারের চেয়ে পাঁচ হাজার টাকা বেশি লাগবে। অনলাইনে আবেদন করে আগামী ৩০ মে’র মধ্যে যাবতীয় অর্থ জমা দিতে হবে। ধর্মমন্ত্রী বলেন, অনলাইন রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে তদারক করা হচ্ছে। গতবার হজ ভালো হয়েছে। শেষে পাঁচ হাজার হাজী নিতে পেরেছি, এজন্য লোক উৎসাহিত হচ্ছে। তিনি বলেন, চলতি বছর ১ লাখ ১৩ হাজার ৮৬৮ হজযাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন পাঁচ হাজার। বাকি ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন যাবে বেসরকারি ব্যবস্থাপনায়। ধর্মমন্ত্রী বলেন, তিন লাখ ৬০ হাজার টাকায় প্যাকেজ-১ ও তিন লাখ পাঁচ হাজার টাকায় প্যাকেজ-২ এর আওতায় হজে যাওয়া যাবে। মোয়াল্লেম ফি ২৪ হাজার টাকাসহ ক্যাটারিং সার্ভিস থাকছে সৌদি আরবের নিয়মে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১০ সেপ্টেম্বর সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হজে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর

আপডেট টাইম : ০৯:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬