ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিশ্ব ইজতেমা শুরু কাল, লাখো মুসল্লির ‌‘আল্লাহু আকবার’ ধ্বনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬
  • ৩৫৭ বার

আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।লাখো মুসল্লির মুখে উচ্চারিত হবে আল্লাহু আকবার ধ্বনি টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দলে দলে আসছেন তাবলিগ জামাতের সদস্যরা। এরই মধ্যে সহস্রাধিক বিদেশি মেহমানসহ লাখো মুসল্লি বুধবার রাত পর্যন্ত ইজতেমা ময়দানের বিশাল সামিয়ানার নিচে আশ্রয় নিয়েছেন। মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে তুরাগ তীর। তাবলিগের রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার ফজরের নামাজের পরই ইজতেমা ময়দানে তিন দিনব্যাপী সুশৃঙ্খলভাবে অবস্থান, ইবাদত-বন্দেগির নিয়ম-কানুন ও করণীয় নিয়ে বয়ান শুরু হয়। তিন দিন ধরে ইজতেমায় ইমান, আমল, আখলাকসহ তাবলিগের ছয় উসুল বা মূলনীতির ওপর বয়ান করবেন তাদের শীর্ষ মুরব্বিরা। এ বছর প্রথম পর্বে ১৬ জেলা এবং দ্বিতীয় পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেবেন। বাকি ৩২ জেলার মুসল্লিরা ২০১৭ সালে অনুষ্ঠেয় ইজতেমায় অংশ নেবেন। এ ব্যাপারে আগেই বিভিন্ন জেলা তাবলিগ জামাতের আমিরদের মাধ্যমে মুসল্লিদের অবহিত করা হয়েছে বলে জানান আয়োজকরা। এবারের ইজতেমায় প্রথম পর্বে অংশ নেবেন- ঢাকা জেলার একাংশ, নারায়ণগঞ্জ, শেরপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লক্ষ্মীপুর, সিলেট, নড়াইল, মাগুরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠির মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। চারদিন বিরতির পর ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে। দ্বিতীয় পর্বে অংশ নেবেন ঢাকার বাকি অংশসহ ১৬টি জেলার তাবলিগ অনুসারী। দ্বিতীয় পর্বে অংশ নেবেন- ঢাকা জেলার একাংশ, নেত্রকোনা, ফরিদপুর, জামালপুর, নরসিংদী, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া, ঠাকুরগাঁও, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও পিরোজপুরের মুসল্লিরা। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান গাজীপুরের জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিশ্ব ইজতেমা শুরু কাল, লাখো মুসল্লির ‌‘আল্লাহু আকবার’ ধ্বনি

আপডেট টাইম : ১০:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০১৬