ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

দুর্গম এলাকায় আবাসিক স্কুল হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
  • ৫৪৫ বার

দুর্গম পাহাড়ি এলাকায় আবাসিক স্কুল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাচ্চাদের যেন হেঁটে হেঁটে অনেক দূরের পথ পাড়ি দিতে না হয়, সে জন্য কোন এলাকার কোন জায়গায় স্কুল করলে সংশ্লিষ্ট এলাকার শিশুরা পড়তে পারবে, সে বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে ‘প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট’।

প্রধানমন্ত্রী বলেন, সমতল ভূমির ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন করা দরকার। পাশাপাশি উত্তরের বিভিন্ন অঞ্চল ও সিলেটের নৃগোষ্ঠীরও উন্নয়ন হবে। সমাজে সব শ্রেণির মানুষের জন্য চাই উন্নয়ন, উন্নত জীবন।

সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সবার উন্নয়নে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে দেশকে এগিয়ে নেয়া হবে। উন্নত দেশ গড়তে হলে কাউকে অবহেলা করা যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি দারিদ্র্য থেকে মুক্তি পায় না। প্রান্তিক পর্যায়ে শিক্ষা নিশ্চিত করতে পারলেই সামগ্রিক উন্নয়ন হবে।

বক্তব্য দেয়ার আগে প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির সনদ তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

দুর্গম এলাকায় আবাসিক স্কুল হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬