ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ টেকসই জ্বালানি উদ্ভাবনে প্রতিযোগিতার আয়োজন, যারা অংশ নিতে পারবেন ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে মনিরুলসহ চারজনের সাড়ে ১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হাঁটুব্যথা যে কারণে হয় এবং এ রোগের সঠিক চিকিৎসাপদ্ধতি সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দ্বৈত চরিত্রে ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫
  • ৬০১ বার

এই প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে আলোচিত নায়িকা ববিকে। একজন সাহসী পুলিশ অফিসার, অন্যজন বেপরোয়া পকেটমার- এমন দুটি চরিত্র নিয়ে ববি আসছেন তার ‘অ্যাকশন জেসমিন’-এ। মো. শরীফ উদ্দিন খান দিপু প্রযোজিত ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ১৫ই মে মুক্তি পাবে। ববির বিপরীতে এ ছবির নায়ক সুদর্শন সাইমন। পিংকি চলচ্চিত্রের ব্যানারে নির্মিত গল্পনির্ভর অ্যাকশন ছবি ‘অ্যাকশন জেসমিন’-এ প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দর্শকদের সামনে আসা প্রসঙ্গে ববি বলেন, দুটি চরিত্রই ভিন্ন ধরনের। একটি মারদাঙ্গা আরেকটি কমেডি ধাঁচের। একটি ছবিতে দুটি চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বেশ আনন্দ পেয়েছি। দুটি চরিত্রই মজার। আলাদা আলাদা অভিনয় করতে হয়েছে। দর্শকদের কথা ভেবে বেশ মনোযোগ দিয়েই কাজ করেছি। পর্দায় ‘অ্যাকশন জেসমিন’-এ দুই ববিকে দেখে দর্শকরা মুগ্ধ হবেন, এমন আশাবাদ আমার।
অভিনেত্রী, গ্ল্যামারাস ববি অনেক দিন পর দর্শকদের সামনে আসছেন। এ নিয়েও বেশ উৎফুল্ল তিনি। একটি ভাল ছবি নিয়ে আসতে পেরে বেশ ভাল লাগছে বলে জানান ববি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

দ্বৈত চরিত্রে ববি

আপডেট টাইম : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫