ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

করোনা মোকাবেলায় হানিফ সংকেতের সচেতনতামূলক বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় বিনোদন ব্যক্তিত্ব এবং উপস্থাপক হানিক সংকেত করোনা মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সচেতন হবার এই আহ্বান জানান।

হানিফ সংকেত বলেন, ‘প্রিয় দর্শক আজ একটি অত্যন্ত জরুরি প্রয়োজনে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভার্চুয়াল মিডিয়াতে। আপনারা সবাই জানেন, অতি সম্প্রতি আবিস্কৃত হওয়া করোনা ভাইরাস সম্পর্কে। এটি একটি বৈশ্বিক দুর্যোগ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস থেকে সংক্রমিত রোগের নামই হচ্ছে কভিড-১৯। ২০১৯ সালের ডিসেম্বর চীনের উহান শহরে শুরু হওয়ার আগ পর্যন্ত এই নতুন ভাইরাস ও রোগটি সবার কাছে ছিল অজানা।’

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ‘এই রোগ থেকে মুক্তি পেতে হলে এই মুহূর্ত থেকে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরায় পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কারোরই যাওয়া উচিত হবে না। মনে রাখতে হবে। আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এই রোগের ঝুঁকিতে আছি। তাই প্রয়োজন সচেতনতা, সতর্কতা।

‘বিশ্বস্বাস্থ্য সংস্থা, সরকার, চিকিৎসক এবং সর্বস্থরের সচেতন মানুষ এব্যাপারে সবাইকে সচেতন করছেন। তাদের নিদের্শনাগুলো সবার নিরাপত্তার স্বার্থে মেনে চলা উচিত। শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। অন্যদেরও সচেতন করতে হবে। আপনার অসেচতনতার কারণে অন্য কেউ যেমন এই ভাইরাসে আক্রান্ত হতে পারে তেমনি, অন্যের অসেচতনার কারণে আপনিও আক্রান্ত হতে পারেন। সুতরাং নিচে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে থাকতে সাহায্য করুন।’

করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ানো বন্ধ করতে আহ্বান জানিয়ে হানিফ সংকেত বলেন, ‘প্রিয় দর্শক আরেকটি কথা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাইরাস সম্পর্কে মনগড়া নানান তথ্য প্রদান করছেন। দিচ্ছেন নানান ধরনের পরামর্শ। কেউবা ছড়াচ্ছেন গুজব। যা অনেকের মধ্যেই বিভ্রান্তি এবং আতঙ্কের সৃষ্টি করছে। যা শুধু নিন্দনীয়ই নয়, অপরাধও বটে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনা মোকাবেলায় হানিফ সংকেতের সচেতনতামূলক বার্তা

আপডেট টাইম : ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০