ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

নূর হোসেনের জন্য আর মাত্র দু’দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫
  • ৩৭৯ বার

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সেভেন মার্ডার মামলার অধিকতর তদন্ত হবে কি হবে না তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র দু’দিন। আগামী ৯ ডিসেম্বর আদালত এর ওপর রায়ের দিন ধার্য করেছেন। অধিকতর তদন্ত করা সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে আজ রোববার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আবেদনটি করেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির আইনজীবী। নজরুলের স্ত্রীর দাবি, এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে নেয়া হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে। পুলিশ বলছিল সেই সুযোগ আর নেই। তবে হাইকোর্ট যদি অধিকতর তদন্তের অনুমতি দেয় তবেই নূর হোসেনকে রিমান্ডে নেয়ার পথ পরিষ্কার হবে। আবেদনের পক্ষে শুনানি করেন বিউটির আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, মন্টু ঘোষ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান কবির। আজ প্রায় ১ ঘণ্টা শুনানি চলে। পরে আদালত আগামী ৯ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেন। এর আগেও গত দু’দিন আবেদনের ‍শুনানি করা হয়। জানা গেছে, নিহত নজরুল ইসলামের স্ত্রী বিউটির করা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নূর হোসেনের জন্য আর মাত্র দু’দিন

আপডেট টাইম : ১১:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫