ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শুধু মৃতদের জন্যই তৈরি হচ্ছে শহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫
  • ৫৩০ বার
শুধু মৃতদের জন্য আস্ত একটি শহর! হাজার হাজার দেহ শায়িত। কোনও জীবিত ব্যক্তি বসবাস করতে পারবেন না সেখানে। চিরঘুমে শায়িতরাই রাজত্ব করবে ওই শহরে। জেরুজালেমে তৈরি হতে চলেছে এমনই একটি শহর। সিটি অফ দ্য ডেড।
অত্যাধুনিকতায় কোনও অংশে কম হবে না বিশ্বের অন্যতম বড় শহরগুলির চেয়ে। পুরোটাই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। হালকা, স্নিগ্ধ আলোয় এক রোমাঞ্চকর পরিবেশ সদা বিরাজ করবে সেই শহরে। থাকছে লিফট-এর ব্যবস্থাও। কিন্তু বাসিন্দারা সকলেই হবে মৃত।
জেরুজালেমে তৈরি হচ্ছে বিশ্বের এই বৃহত্তম কবরস্থান। সুবিশাল ওই কবরস্থান তৈরি করা হচ্ছে অত্যাধুনিক শপিংমলের মতো।
ইহুদি প্রেস নিউজ-এ প্রকাশিত খবর অনুযায়ী, ২২ হাজার তলার কবরস্থানটি তৈরি করতে খরচ পড়ছে ৫ কোটি মার্কিন ডলার। বিশেষ ধরনের স্নিগ্ধ আলো থাকবে। গোটাটাই হবে শীতাতপ নিয়ন্ত্রিত। মাটির নীচেও থাকবে ঘরের ব্যবস্থা।
ইজরায়েলি নাগরিকরা প্রত্যেকেই চান, মৃত্যুর পর জেরুজালেমের মতো পবিত্র শহরে শেষকৃত্য সম্পন্ন করতে। ফলে প্রত্যেক বছরই জেরুজালেমে বিশ্বের নানা জায়গা থেকে ইহুদিরা তাঁদের মৃত পরিজনকে কবর দেন জেরুজালেমে। এই বিপুল শেষকৃত্যের চাপ কমাতেই জেরুজালেম প্রশাসন কার্যত একটি গোরস্থানের শহর তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
এই সুবিশাল কবরস্থানের প্রথম পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শুধু মৃতদের জন্যই তৈরি হচ্ছে শহর

আপডেট টাইম : ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫