ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সাইফকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হওয়ার পাকিস্তানকে ৪৪৫ রানে গুটিয়ে দেয় টাইগাররা। ২১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চা বিরতির আগেই হারিয়েছে অভিষিক্ত সাইফ হাসানের উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তামিম ইকবালের ব্যাটে ভালো শুরুর আভাস পায় বাংলাদেশ। দলীয় ৩৯ রানের মাথায় ওপেনার সাইফকে সাজঘরে ফেরান নাসিম শাহ। ২৫ বলে ১৬ রান করেন সাইফ।

তামিমের ৪৫ বলে ৩২ রানের সুবাদে ১ উইকেটে ৫১ রান নিয়ে চা বিরতিতে গেছে টাইগাররা। অপরপ্রান্তে ৮ বলে ৩ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে, তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানের সেঞ্চুরিয়ান বাবর আজমকে বিদায় করেন আবু জায়েদ রাহী। আগের দিন এবাদত হোসেনের করা ওভারের এক বল বাকি ছিল। ওই এক বল শেষ হওয়ার পর বোলিংয়ে আসেন রাহী। তার ওভারের প্রথম বলেই মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ তুলে দেন বাবর (১৪৩)।

বাবর আজমের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসে আঘাত হানেন এবাদত হোসেন। তার করা ইনিংসের ৯৬তম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন পাকিস্তানের আসাদ শফিক (৬৫)।

পাকিস্তান শিবিরে জোড়া আঘাত করেন টাইগার পেসার রুবেল হোসেন। পাকিস্তান ইনিংসের ১০৩তম ওভারে প্রথম উইকেটের দেখা পান রুবেল। তুলে নেন মোহাম্মদ রিজওয়ানকে। ফের আবারো রুবেলের বলে ধরা পড়েন ইয়াসির শাহ। রুবেলের করা বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ১১১তম ওভারে রুবেল হোসেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ঘরে ফেরেন ইয়াসির শাহ (৫) এরপর ফের শাহীন শাহ আফ্রিদীকে (৩) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রুবেল।

আফিফের কাছে রান আউট হয়ে ফেরেন নাসিম শাহ। আর এতেই ৪৪৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ২১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাইফকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

আপডেট টাইম : ০৪:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০