ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আজ আসিফ আকবরের প্রিয়ার ২০তম জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সংগীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি দিয়ে রাতারাতি পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন তিনি। ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় সুরেলা সেই আর্ত চিৎকার আজও ছুটে বেড়াচ্ছে গ্রাম-শহর, দেশ-বিদেশের অলিতে গলিতে।

অসংখ্য প্রেমিকের ব্যথায় জন্ম হয়েছিল নতুন এক প্রিয়ার। তারই জন্মদিন। ২০ বছর আগে আজকের দিনেই দিনেই প্রকাশ হয়েছিল আসিফ আকবরের ঐতিহাসিক অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবামটির ২০তম জন্মদিনে প্রিয়াকে জন্মদিনের শুভেচ্ছা।

এই উপলক্ষে আসিফ তার ফেসবুকে পেজে একটা লেখা শেয়ার করেছেন। যেখানে লেখা, ‘২৯ শে জানুয়ারি, ২০০১ সাল। বিশ বছর আগে কথা, প্রথমে ঢাকার বাইরে এবং পরের দিন তা সারা দেশের প্রতিটি অলিগলি আর অডিও দোকানগুলোতে বেজে উঠেছিল ‘ও প্রিয়া তুমি কোথায়’।

অ্যালবামটি সংগ্রহে রাখার জন্য তখন মানুষ একরকম হুমড়ি খেয়ে পড়েছিল। এটি এমন একটি অ্যালবাম, যার প্রতিটি গান মানুষের মুখে মুখে ছিল। এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসা সফল অ্যালবামটি ‘ও প্রিয়া তুমি কোথায়’।

ও প্রিয়া তুমি কোথায় গানের দুই দশক পূর্তিতে গায়ক আসিফ বলেন, আজকের দিনটা অনেক আবেগের আমার কাছে। এই দিনে গায়ক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করলাম। আমি ইথুন বাবু ভাই, সাউন্ডটেকের কাছে কৃতজ্ঞতা জানাই।

আর আজকের দিনে সবচেয়ে বেশি ভালোবাসা রইলো আমার গানের শ্রোতাদের প্রতি। তাদের জন্যই আজ আমি আসিফ আকবর হয়েছি। জগতের সকল প্রিয়ারা ভালো থাক, সুখে থাক।

জানা গেছে, ৬০ লাখেরও বেশি বিক্রি হয়েছিল অ্যালবামটি। ইন্ডাস্ট্রিতে যে রেকর্ড আর কখনো কোনদিন ভাঙ্গবেনা। আসিফ আকবর ইন্ডাস্ট্রিকে দেখিয়েছিলেন এক নতুন সম্ভাবনার স্বপ্ন। প্রায় একাই ইন্ডাস্ট্রিকে টেনেছেন এক দশকেরও বেশি সময়। এখনও সমান তালে গান গেয়ে চলেছেন বাংলা গানের যুবরাজ।

গানটির জনপ্রিয়তাকে মাথােয় রেখে চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন শাহাদাৎ হোসেন লিটন। সেই ছবিতে অভিনয় করেছিলেন ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর। একটি বিশেষ চরিত্রে ছিলেন শাকিব খানও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ আসিফ আকবরের প্রিয়ার ২০তম জন্মদিন

আপডেট টাইম : ০৮:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০