ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

এশিয়া কাপ নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা হয়নি বিসিবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গুঞ্জন ছিল আগে থেকেই। পরে বোমা ফাটান শোয়েব আখতার। সাবেক পাকিস্তানি পেসারের দাবি, বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব দেয়ার শর্তে তাদের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই বোর্ডের কথিত এই গোপন চুক্তি নিয়ে এখনও চর্চা চলছে। অবশেষে মুখ খুলল পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, এমন কোনো আলোচনা বা গোপন চুক্তি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে।

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জলঘোলা হয়েছে অনেক। বাংলাদেশের যেতে আপত্তি ছিল না, তবে শুরুতে শুধু টি ২০ খেলতে রাজি ছিল বিসিবি। অনেক নাটক শেষে বাংলাদেশ দল পাকিস্তানে গেছে এবং তিন ধাপে পূর্ণাঙ্গ সিরিজই খেলবে। কিন্তু সব ঠিক হওয়ার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার পেছনে আছে ‘অন্য কারণ’।

এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। শ্রীলংকা ও বাংলাদেশকে নিয়ে তেমন সমস্যা না থাকলেও চিরশত্র“ ভারতকে তাদের মাটিতে খেলানো একরকম অসম্ভব। আর ভারতকে ছাড়া এশিয়া কাপ চিন্তা করাটাও কঠিন। সেই হিসাবে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কোথায়? সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। পাকিস্তানেরও আপত্তি নেই।

কথাটা স্পষ্টই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয় না তারা (ভারত) আসবে পাকিস্তানে খেলতে। তাদের জন্য আমাদের সংযুক্ত আরব আমিরাতে খেলতে আপত্তি নেই।’ কিন্তু বাংলাদেশে আয়োজনের কথা যে শোনা যাচ্ছে? তাছাড়া বাংলাদেশের পাকিস্তান সফর করার পেছনেও নাকি আছে এশিয়া কাপের আয়োজক হওয়ার শর্ত!

ওয়াসিম উড়িয়ে দিলেন এই গুজব, ‘বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব দেয়ার যে চুক্তির কথা শোনা যাচ্ছে, সেটা সঠিক নয়। গুঞ্জনটা পুরোপুরি মিথ্যা। এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি।’ বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আলোচনার সুযোগও দেখছেন না পিসিবির এই কর্তা, ‘দেখুন এশিয়া কাপ হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতা, আর আমরা এটার আয়োজক হয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়া কাপ নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা হয়নি বিসিবির

আপডেট টাইম : ০৮:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০