ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

মিন্নির জামিন আবেদন আজ হাইকোর্টে উপস্থাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন চেয়ে দাখিলকৃত আবেদন আজ রোববার হাইকোর্টে শুনানির জন্য উত্থাপন করা হবে।

ফৌজদারি মোশন-সংক্রান্ত যেকোনো একটি ডিভিশন বেঞ্চে এই আবেদন পেশ করা হবে বলে জানিয়েছেন মিন্নির আইনজীবী এ্যাডভোকেট জেডআই খান পান্না। তিনি গণমাধ্যমকে বলেন, আজ আদালতে জামিন আবেদন পেশ করবো। আদালত যেদিন শুনানির জন্য দিন ধার্য করে দেয় সেদিন শুনানি হবে।

গত ৮ আগস্ট হাইকোর্টের একটি অবকাশকালীন ডিভিশন বেঞ্চ মিন্নিকে জামিন দেয়নি। এ অবস্থায় তার আইনজীবী আবেদনটি ফেরত দেওয়ার আবেদন জানালে হাইকোর্ট তা মঞ্জুর করে। ঐদিন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির জামিনের তীব্র বিরোধিতা করেন।

তিনি বলেন, মিন্নি রিফাত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। হত্যাকাণ্ডের আগে ও পরে সে একাধিকবার নয়ন বন্ডের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া পুলিশের কাছে যে ভিডিও ফুটেজ রয়েছে তাতে মিন্নির গতিবিধি সন্দেহজনক। এই মামলায় গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিন্নির নাম এসেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িয়ে নিজেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ অবস্থায় তাকে জামিন দেওয়া ঠিক হবে না।

রিফাত শরীফ হত্যা মামলায় গত জুলাই মাসে ম্যাজিস্ট্রেট এবং জেলা ও দায়রা জজ আদালত মিন্নির জামিন আবেদন খারিজ করে দেয়। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

মিন্নির জামিন আবেদন আজ হাইকোর্টে উপস্থাপন

আপডেট টাইম : ১০:২৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯