ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ আগস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দুদকের দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১২ জুলাই) তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া, এম হেলাল উদ্দিন হেলাল ও  হান্নান ভূঁইয়া সময় আবেদন করেন। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্পদের হিসাব জমা দেয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেয়ায় এ মামলা করা হয়।

২০১৫ সালের ১৯ জানুয়ারি আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় দুদক। দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ আগস্ট

আপডেট টাইম : ১১:২৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭