ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

২০২৭ সালের মধ্যে আবুধাবি তৈরি করতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই শহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১১৯ বার

আবুধাবি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত জ্ঞানভিত্তিক শহর তৈরি করতে চলেছে। ২০২৭ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘আইয়ন সেন্টিয়া’। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নাগরিক জীবনের সংজ্ঞাই বদলে দেবে এই প্রকল্প। শহরটির প্রতিটি ক্ষেত্রে এআই সমন্বয়ের মাধ্যমে বাসিন্দাদের জীবনধারা, কর্মপদ্ধতিসহ সব কিছুতেই আমূল পরিবর্তন আনা হবে।

প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, এআই-চালিত পাওয়ার নেটওয়ার্ক, এবং রোবোটিক সার্ভিস। এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে এআই-অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে। শুধু তাই নয়, পানি ও বৃক্ষরোপণ ও সংরক্ষণ ব্যবস্থাপনায় থাকবে এআইয়ের ব্যবহার।

শহরের এআই ‘মস্তিষ্ক’ বা কগনিটিভ সিস্টেম বাসিন্দাদের অভ্যাস বুঝে স্বয়ংক্রিয়ভাবে পরিষেবা মানোন্নয়ন করবে। এছাড়াও ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে নাগরিক তথ্য সুরক্ষিত রাখা হবে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আবুধাবি বিশ্বকে দেখাতে চলেছে কীভাবে এআই ও জ্ঞানভিত্তিক প্রযুক্তি নগরজীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করতে পারে। আইয়ন সেন্টিয়া ভবিষ্যতের শহুর পরিকল্পনার জন্য একটি টেমপ্লেট হয়ে উঠতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০২৭ সালের মধ্যে আবুধাবি তৈরি করতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই শহর

আপডেট টাইম : ১১:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫