ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ইটনায় গোসলে গিয়ে নিখোঁজের ৪৮ ঘন্টা পর গৃহিণীর লাশ উদ্ধার 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১২৯ বার

ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় বাড়ির ঘাটে গোসলে গিয়ে নিখোঁজের ৪৮ ঘন্টা পর পার্বতী রাণী (৫০) নামের এক গৃহিণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহিণী উপজেলা সদর ইউনিয়নের বেতাগা গ্রামের রমা কান্ত বিশ্বাসের স্ত্রী।

ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান গত মঙ্গলবার সকালে বাড়ির নিকট ধনু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন এই গৃহিণী। দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা নদীর তীরে গিয়ে তার ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকতে দেখেন। পরে আত্বীয়-সজনের বাড়িতে খুঁজ খবর নিয়েও কোন সন্ধান না পেয়ে ইটনা ফায়ার সার্ভিস কে অবহিত করেন।

বুধবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে কোন সন্ধান পাননি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় গ্রামের নিকটে শ্বশান ঘাটের অদুরে নিহতের লাশ পানিতে ভেসে ওঠে। লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ইটনায় গোসলে গিয়ে নিখোঁজের ৪৮ ঘন্টা পর গৃহিণীর লাশ উদ্ধার 

আপডেট টাইম : ০২:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫