ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু, ককটেল ঘিরে রহস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১১৬ বার

যশোর শহরের শংকরপুরে বিস্ফোরণে আহত পাঁচ বছরের শিশু খাদিজার মৃত্যু হয়েছে।

গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সোমবার (১৯ মে) দুপুরে তার মৃত্যু হয়।

হৃদয়বিদারক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকায়। এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ওই ককটেল নিয়ে রহস্য দেখা দিয়েছে। আসলেই কী মাঠে ককটেলটি পাওয়া গেছে নাকি ঘরে ছিল তা নিয়ে ধুম্রজাল দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, নিহত খাদিজা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত সুজনের মেয়ে। সকাল ৮টার দিকে ছোটনের মোড়ের পাশের খেলার মাঠে পড়ে থাকা একটি ককটেলকে টেনিস বল ভেবে কুড়িয়ে আনে সে। পরে ওই ককটেল দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় খাদিজা, ছয় বছরের সজিব ও তিন বছরের আয়েশা। দ্রুত তিনজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খাদিজার বাবা সুজন মারা যাওয়ার পর ছোট ভাই শাহাদাতের সঙ্গে ওই শিশুর মায়ের বিয়ে হয়। শাহাদাত রিকশা চালায়। সোমবার সকাল ৮টার সময় ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে। শাহাদাত সন্ত্রাসী মুসার সহযোগী। খেলা করার সময় একসঙ্গে একাধিক বোমার বিস্ফোরণ ঘটে। ওই পক্ষের দাবি শাহাদাত ওই বোমা গোপনে ঘরের মধ্যে রেখে দিয়েছিল। যদিও বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, খাদিজার মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

খাদিজার মৃত্যুর খবর নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, গুরুতর আহত শিশুটি ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মাঠে ককটেলটি কিভাবে এলো, তা খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। তিনি বলেন, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে কৃষক বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু, ককটেল ঘিরে রহস্য

আপডেট টাইম : ০৭:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫