ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১১০ বার

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনা সদস্যদের যৌথ দল। এ সময় তাঁদের কাছ থেকে গান পাউডার ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। কলা তুহিনের সঙ্গে গ্রেপ্তার হওয়া তাঁর দুই সহযোগী হলেন আহাসান ও হাবিব।

অভিযানে সেনাবাহিনীর পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা মেজর দেবাশীষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন একত্রিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে যৌথবাহিনীর সদস্যরা একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, দেড় কেজি গান পাউডার, ১৭ বোতল বিদেশি মদ, কিছু দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।

আটক হওয়া যুবকদের বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাঁদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ১০:৪২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫