ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১২৮ বার

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে বাড়ির পাশের পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের বাদল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শিল্পী জানান, আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে বলে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখ। এর কিছু সময় পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সেসময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিলেন। তবে তার সঙ্গে আরও একজন লোক ছিলেন। তবে তাকে আমি চিনতে পারিনি।

নিহতের বাবা বাদল মিয়া বলেন, ভোর ৪টার দিকে মুন্না নামের একজন আমাকে ডেকে বলে, আপনার ছেলেকে মেরে ফেললো। এ খবর শুনে আমি ছুটে আসি এবং আশপাশে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় ছেলে রায়হানের মরদেহ দেখতে পাই। আমি হত্যাকারীদের বিচার চাই।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। তবে নিহতের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫