ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস লাইনচ্যুত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১০১ বার

রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছলে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে গেছে। এছাড়া ইঞ্জিনের সঙ্গে রয়েছে মাত্র তিনটি বগি। এই বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

বনলতা ট্রেনে যাত্রী মনি মিয়া বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছে ঢুকে গেছে। এ সময় বিকট শব্দ। ছুটে গিয়ে দেখি একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রেলের লোকজন ঘটনাস্থলে আসে। মনে হচ্ছে বনলতা ট্রেন ছাড়তে বিলম্ব হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস লাইনচ্যুত

আপডেট টাইম : ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫