ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ

খাল পরিষ্কারে ৪শ’ কোটি টাকা দাবি, সেই কাজ ফ্রিতে করছে জামায়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৩৩ বার

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাকলিয়ার বির্জাখাল খনন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জামায়াতে ইসলামী। এই প্রকল্পের সম্পূর্ণ খরচ বহন করবে চট্টগ্রাম মহানগর শাখা জামায়াতের নেতাকর্মীরা। যদিও এর আগে বিভিন্ন সরকারি সংস্থা খাল-নালা পরিষ্কারের জন্য ১০০ থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দাবি করছিল।

শনিবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বির্জা খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী।

বির্জাখাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক। নিজেদের অর্থায়নেই এই কর্মসূচি চালাচ্ছে জামায়াত, যাতে খরচ ধরা হয়েছে প্রায় এক কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্পটি সম্পন্ন করতে সময় লাগবে ২০ থেকে ২৫ দিন।

খাল খনন কার্যক্রম শুরুর প্রেক্ষাপট তুলে ধরে শাহজাহান চৌধুরী জানান, কিছুদিন আগে চট্টগ্রামের সার্কিট হাউজে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফয়জুল কবির খান ও ফারুক ই আজমের সঙ্গে একটি বৈঠকে সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা জলাবদ্ধতা নিরসনে বিপুল অর্থ বরাদ্দ চায়। তখন তিনি প্রস্তাব দেন, একটি খাল দায়িত্ব দেওয়া হলে কোনো অর্থ ছাড়াই জামায়াত তা পরিষ্কার করে দেবে। তার এই প্রস্তাবে উপদেষ্টারা খুশি হয়ে বলেন, ‘আপনারাই পারবেন।’

জামায়াতের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। নেটিজেনরা বলছেন, ‘জামায়াত যেভাবে কাজ করছে, তা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে মানবিক উদ্যোগে পরিণত হয়েছে। অন্যান্য দলও যদি এমন উদ্যোগ নিতো, দেশ বদলে যেতো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও

খাল পরিষ্কারে ৪শ’ কোটি টাকা দাবি, সেই কাজ ফ্রিতে করছে জামায়াত

আপডেট টাইম : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫