ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যে চ্যানেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১৮২ বার
বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে ভুগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত স্বস্তি মিলেছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিশ্চিত করেছে, আসন্ন দুই টেস্ট তারা সরাসরি সম্প্রচার করবে।

শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিভি এই ঘোষণা দিয়েছে।

আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজ। শেষ টেস্ট হবে চট্টগ্রামে।

এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবসহ এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করেছিল বিসিবি। কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত ডেডলাইন নির্ধারণ করলেও কারও সাড়া পাওয়া যায়নি। কাউকে না পাওয়ায় বিসিবি রাষ্ট্রায়ত্ব ব্রডকাস্টারের শরণাপন্ন হয়েছে, যেন দেশের ভক্তরা এই সিরিজ সরাসরি দেখতে পারে।

সম্প্রতি বাংলাদেশের হোম সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে দেখানো হয়েছে টি স্পোর্টস ও গাজী টিভিতে। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে কারো সঙ্গে চুক্তি না হওয়ায় এই ভোগান্তিতে পড়তে হয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাকে।

নতুন সম্প্রচার সঙ্গী এখনও খুঁজে না পেলেও বিটিভিকে ভরসা করে অন্তত দেশের ক্রিকেটপ্রেমীদের খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। বেসরকারি টিভিগুলোর অনাগ্রহ থাকলেও রাষ্ট্রীয় টিভির এই সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিয়েছে সমর্থকদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যে চ্যানেলে

আপডেট টাইম : ০৩:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫