ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০২৫ নারী বিশ্বকাপ বাছাই চতুর্থ ম্যাচে হেরে কিছুটা শঙ্কায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১১৭ বার

চলতি বছরে ভারতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পাকিস্তানে চলছে বাছাইপর্ব। বাংলাদেশসহ ৬টি দল সেখানে অংশগ্রহণ করেছে। শীর্ষ ২টি দল জায়গা পাবে ভারত বিশ্বকাপে। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নারীদের কাছে হেরে কিছুটা শঙ্কায় পড়েছে টাইগ্রেসরা।

লাহোরে উইন্ডিজ নারীদের কাছে জ্যোতিদের হার ৩ উইকেটে। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৪ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

৫ ম্যাচের বাছাইপর্বে ৪ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। সমান ম্যাচে উইন্ডিজের পয়েন্ট ৪। ৩ ম্যাচ শেষে সবগুলো ম্যাচ জিতে পাকিস্তানের পয়েন্টও ৬। বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ জিতলে সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপে। তবে যদি হেরে যায়, তাহলেই পড়বে কিছুটা শঙ্কায়। পাকিস্তানের পয়েন্ট সেক্ষেত্রে ৮ বা তার বেশি হবে। আর ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালে ও স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে হারালে তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সেখানেই চলে আসবে রানরেটের হিসাব। যদিও এক্ষেত্রে বেশ এগিয়েই আছে বাংলাদেশ। তবে বাংলাদেশের হারের ধরন যদি খারাপ হয় ও বাকি দুই দল বড় ব্যবধানে জেতে তাহলে শঙ্কা থেকেই যায়।

২২৮ রানের জবাব দিতে নেমে ৭৪ রানে শুরুর ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেটে অধিনায়ক হেইলি ম্যাথিউস (৩৩) ও অভিজ্ঞ স্টেফানি টেইলর (৩৬) ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে বিপদে ফেলেন। ১৪০ রানে ম্যাথিউস ও টেইলরকে ১৪৭ রানে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে চিনেলে হেনরি (৪৮ বলে ৫১*) ও শাবিকা গাজনাবির (৩০ বলে ২০) দৃঢ়তায় ম্যাচ থেকে ছিঁটকে যায় বাংলাদেশ।

এর আগে প্রথমে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে হেনরির বলে ৬ রান করে বিদায় নেন সোবহানা মোস্তারি। এরপর ফারজানা ও শারমিন ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়েন। কিন্তু ২৮তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুজনেই বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। ফারজানা ৭৮ বলে ৩টি চারে ৪২ রান করেন। আর শারমিন ৭৯ বলে ১০টি চারে ৬৭ রান করেন।

আগের তিন ম্যাচে দারুণ ব্যাটিং করা অধিনায়ক নিগার এলেইনের বলেই মাত্র ৫ রানে বোল্ড হন। বাংলাদেশ ৪৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে। তবে শেষ দিকে নাহিদা আক্তার ও রায়েবা খাতুনের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। নাহিদা ৩৯ বলে ৪টি চারে ২৫ রান করেন। আর রাবেয়ে ২০ বলে ৫টি চারে ২৩ রানে ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ফলে ২২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২০২৫ নারী বিশ্বকাপ বাছাই চতুর্থ ম্যাচে হেরে কিছুটা শঙ্কায় বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫