ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
  • ৬২৯ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হোরোরো। বৃহস্পতিবার বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বিদায়ী রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্র রয়েছে যার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো যেতে পারে। এসব সুযোগ কাজে লাগাতে তিনি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রপতি মরক্কোর রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন সাংবাদিকদের এসব কথা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, “সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছে’।

বিদায়ী রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

রাষ্ট্রপতির সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষা

আপডেট টাইম : ০৩:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬