ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ধূমপানে অভ্যস্ত হাজিদের চিকিৎসা প্রদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৮৪ বার

সৌদি আরবের তামাক, ধূমপান ও মাদক প্রতিরোধ সংস্থা (কাফা) (The Tobacco and Narcotics Combat Charity Society-Kafa) প্রত্যেক বছর পবিত্র হজ পালনের সময় হজের আনুষ্ঠানিকতা পালনের স্থানসমূহে ধূমপান থেকে বিরত থাকতে ব্যাপক প্রচারনা কার্যক্রম গ্রহণ করে। ধূমপানে অভ্যস্ত হাজিদের চিকিৎসা সেবাও প্রদান করে থাকেন। খবর সৌদি গেজেট।

তামাক, ধূমপান ও মাদক প্রতিরোধ সংস্থার বিশেষ তত্ত্বাবধানে এবার হজের সময় ১৬১জন হাজিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কাফা হাজিদের বিশেষ সেবা প্রদানের লক্ষ্যে পবিত্র নগরী মক্কায় তাদের ছয়টি সেবাকেন্দ্র স্থাপন করেছে।

ধূমপানে অভ্যস্ত হাজিদের মধ্যে যারা হজের সময় ধূমপানে ত্যাগের ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন তাদের সেবা প্রদান করেন এ সংস্থাটি। এখানে সেবা গ্রহণের ফলে ধূমপানের অভ্যাস ত্যাগ করলেও তাদের আর কোনো স্বাস্থ্যগত জটিলতা পোহাতে হয় না।

এ সংস্থায় কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ হজযাত্রীদের ধূমপান বর্জনের পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেছেন। আবার ধূমপানের মারাত্মক ক্ষতির বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হাজিদের মাঝে পুস্তিকা ও লিফলেট বিতরণ করেছেন।

কাফা প্রতি বছরই হজের সময় পবিত্র মক্কা নগরীসহ হজের আনুষ্ঠানিকতা পালনের স্থানগুলোতে ধূমপান বিরোধী প্রচারণা চালায়; যা এ বছরও অব্যাহত ছিল। হজের সময় কাফা’র এ উদ্যোগ ধূমপান, তামাক ও মাদক নির্মূলে অসামান্য সাওয়াব ও প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা এ সংস্থার মহতি উদ্যোগকে কবুল করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ধূমপানে অভ্যস্ত হাজিদের চিকিৎসা প্রদান

আপডেট টাইম : ১২:০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬