ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

দ্রাবিড়ের পর গম্ভীরই হচ্ছেন ভারতের কোচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ২১৬ বার

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের মেয়াদ শেষ। রাহুল দ্রাবিড়ের রেখে যাওয়া সেই আসনে কে বসবেন এ নিয়ে চলছে জল্পনা, উঠে আসছে অনেক নাম। তবে সেই নামগুলোর মধ্যে এগিয়ে রাখতে হচ্ছে একটি নামকে- গৌতম গম্ভীর।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার নেপথ্যের নায়ক গম্ভীরই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী কোচ। সাবেক এই ব্যাটারের সঙ্গে নাকি কথাবার্তাও পাকা করে ফেলেছে বিসিসিআই; কেবল ঘোষণাটাই বাকি।

দ্রাবিড়ের জায়গায় বিসিসিআই ভারতীয় কাউকেই কোচ করতে চেয়েছিল। প্রথমে ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসেবে চেয়েছিল তারা। কিন্তু তিনি রাজি হননি। তাই গম্ভীরের নাম উঠে এসেছিল। এবার জানা গেল, গম্ভীরের নাম চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।

প্রধান কোচের পদের জন্য আবেদন পাঠানোর শেষ দিন ছিল গত সোমবার (২৭ মে)। দেশটির গণমাধ্যমের দাবি, বিসিসিআই ও গম্ভীরের মধ্যে আলোচনা চলছে। বোর্ড অন্যান্য প্রার্থীর সঙ্গেও কথোপকথন চালাচ্ছে; তবে গম্ভীরই প্রথম পছন্দ।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, একজন শীর্ষস্থানীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক, যিনি বিসিসিআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, তিনি গম্ভীরের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন, গম্ভীরের সঙ্গে নাকি চুক্তি সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত একজন নামকরা ধারাভাষ্যকার ইঙ্গিত দিয়েছেন, কোচ হিসেবে গম্ভীরকে চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

দ্রাবিড়ের পর গম্ভীরই হচ্ছেন ভারতের কোচ

আপডেট টাইম : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪