ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

ভারতে তীর্থ থেকে ফেরার পথে বাসে আগুন, নিহত ৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ১৯০ বার

ভারতের হরিয়ানায় তীর্থ থেকে ফেরার পথে বাসে আগুন লেগে ৮ জন নিহত হয়েছে। শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। যাদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী।

এনডিটিভির খবরে বলা হয়, এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। দুর্ঘটনা কবলিত বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। নুহ জেলার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, আমরা ১০ দিনের জন্য পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রায় যেতে বাস ভাড়া করি। শুক্রবার রাতে আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাসের নিচে একটা বিকট শব্দ হয়। পরে পোড়া গন্ধ পেয়ে বুঝতে পারি বাসে আগুন লেগেছে।

তিনি বলেন, এক মোটরসাইকেল আরোহী আমাদের বাস চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন। আমি একদম সামনের সিটে বসেছিলাম। তাই প্রাণে বাঁচতে লাফ দিয়েছিলাম।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কী কারণে বাসে আগুন লালে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

ভারতে তীর্থ থেকে ফেরার পথে বাসে আগুন, নিহত ৮

আপডেট টাইম : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪