ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মদনে শর্ত ভঙ্গের কারণে বন্ধ করে দেওয়া হয় যাত্রাপালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ১৭০ বার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে লোকনাট্য (যাত্রাপালা) অনুষ্ঠানে চলছিল নারীদের অশ্লীল নৃত্য। এ সময় নাট্যমঞ্চে উপস্থিত হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। নির্ধারিত শর্ত ভঙ্গের কারণে রবিবার রাতে লোকনাট্যের নামে নারীদের অশ্লীলতা বন্ধ করে দেন তিনি। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম. আরিফ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

জানা গেছে, বলাকা শিল্পগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারে লোকনাট্যের (যাত্রাপালা) অনুমোদন দেন প্রশাসন। ১৮ এপ্রিল থেকে এই অনুষ্ঠান শুরু করা হয়। কিন্তু লোকনাট্যের নামে চলছিল নারীদের অশ্লীল নৃত্য। এর আড়ালে চলছিল জুয়া ও মাদকের ছড়াছড়ি। এমন সংবাদ পেয়ে রবিবার রাত ১২ টার দিকে অনুষ্ঠান স্থলে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। যাত্রাপালার নামে অসামাজিক কর্মকান্ডের সত্যতা পেয়ে তাৎক্ষনিক অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া বলেন, নির্ধারিত শর্তে বাররী বাজারের পাশে লোকনাট্য করবে বলে অনুমোদন নেয় বলাকা শিল্পগোষ্ঠী। কিন্তু শর্ত ভঙ্গ করায় অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মদনে শর্ত ভঙ্গের কারণে বন্ধ করে দেওয়া হয় যাত্রাপালা

আপডেট টাইম : ০৪:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪