ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মদনে শিলাবৃষ্টির ঝড়ে, ঘর-বাড়ি ও গাছ-পালা তছনছ 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • ১৮৭ বার
মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় অতিরিক্ত শিলাবৃষ্টি ও ঝড়ে ঘর-বাড়ি, গাছ-পালা, শাক-সবজি, পাট চাষ ও মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার (২১ মে) বিকালে ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন জায়গায় গাছ-পালা ও ঘর ভেঙ্গে মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, পৌর শহরের ৭নং ওয়ার্ডের আনোয়ারা (৪৫), কুলিয়াটি গ্রামের পারভিন আক্তার(৫০), শিবাশ্রম গ্রামের আঃ হান্নান (৫৫) প্রমুখ।
উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, শিলাবৃষ্টি ও ঝড়ে গাছের সব আম ঝরে গেছে। আম ও লিচু গাছের ডাল-পালা তছনছ হয়ে গেছে। পৌর শহরের বৈশ্য পাড়ার লিটন দাসের ঘরের চালা উড়ে গেছে। মনোহরপুর গ্রামের জামেমসজিদ ভেঙ্গে গেছে ও বিভিন্ন ঘর-বাড়ি তছনছ হয়ে গেছে।
শাহাপুর পূর্বপাড়ার শাজাহান মিয়া জানান,  সবুজ বাজারে আমার একটি দোকান ঘরসহ মোট তিনটি টিনের চালা উড়ে গেছে। চানগাঁও গ্রামের চায়না বেগম, রাইছ উদ্দিন, আঃ কাইয়ুম, আঃ আজিজের ঘর ভেঙ্গে গেছে।
নেত্রকোণা (মদন) পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ফিরোজ হোসেন জানান, মদন ও খালিয়াজুরি উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মদন ফায়ার সার্ভিস ও আমাদের লোকেরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে গাছ-পালা, শাক-সবজি, মৌসুমি ফল ও পাট ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়ার অবস্থা ভালো হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
মদন পৌর মেয়র মো. সাইফুল ইসলাম সাইফ জানান, ঝড়ে আমার পৌর শহরে বিভিন্ন জায়গায় ঘর-বাড়ি, গাছ-পালা ও বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে গেছে। তছনছ হয়ে গেছে কৃষকের সবজি বাগান। আহতও হয়েছে কয়েকজন। ইতোমধ্যে আমি ও কাউন্সিলর জামাল হোসেন পরিদর্শনে আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি নির্ণয় ও সেবা দানের জন্য তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতি ইউপি চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তথ্য দিতে নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের টিম মাঠে কাজ করছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মদনে শিলাবৃষ্টির ঝড়ে, ঘর-বাড়ি ও গাছ-পালা তছনছ 

আপডেট টাইম : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩